|
বিক্ষোভের মুখে বিএসএমএমইউতে চিকিৎসক নিয়োগ স্থগিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিক্ষোভের মুখে বিএসএমএমইউতে চিকিৎসক নিয়োগ স্থগিত এর আগে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে সকালে বিএসএমএমইউতে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত চিকিৎসকরা। একপর্যায়ে আজ ক্ষুব্ধ চিকিৎসকরা উপাচার্যকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। এক ঘণ্টার বেশি সময় ধরে আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনরত চিকিৎসকদের ওপর চড়াও হয়। বেশ কয়েক দিন ধরে বিএসএমএমইউতে ২০০ মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষার ফল বাতিল ও উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার পদত্যাগের দাবিতে আন্দোলন আসছেন পরীক্ষার্থীরা। গত ২০ মার্চ অনুষ্ঠিত ২০০ জন চিকিৎসক নিয়োগ পরীক্ষার ফলাফল গত ১২ মে দুপুরে প্রকাশ হয়। পরীক্ষার ফলাফল ঘোষণার পরপরই দুর্নীতি অভিযোগ এনে অর্ধশতাধিক চিকিৎসক বিক্ষোভ শুরু করেন। তারা কয়েক দফা উপাচার্যের কার্যালয় ঘেরাও করেন। আন্দোলনকারীদের দাবি, ভর্তি পরীক্ষার ফলাফলে ব্যাপক অনিয়ম হয়েছে। উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রকদের স্বজনদের নিয়োগ দেওয়ার জন্য পরীক্ষার ফলে টেম্পারিং করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ
মধুখালীতে নবাগত ওসির সাথে প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময়
