ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
৪৮ ঘণ্টার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'বায়ু', উপকূলে আতঙ্ক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 11 June, 2019, 2:42 PM

৪৮ ঘণ্টার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'বায়ু', উপকূলে আতঙ্ক

৪৮ ঘণ্টার মধ্যে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'বায়ু', উপকূলে আতঙ্ক

ঘূর্ণিঝড় ফণীর রেশ কাটতে না কাটতেই এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বায়ু। ঘূর্ণিঝড়টি ভারতের পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে বলে দেশটির আবহাওয়া দফতর সতর্কতা জারি করেছে।

সোমবার রাত সাড়ে এগারোটার দিকে ঘূর্ণিঝড় বায়ুর অবস্থান ছিল লাক্ষাদ্বীপের আমিনিদিভি থেকে ৩৮০ কি.মি. উত্তর পশ্চিম দিকে। আর মুম্বাই থেকে এর অবস্থান ছিল ৬৩০ কিমি দক্ষিণ পশ্চিমে।




মঙ্গলবার আবহাওয়া দফতর গুজরাটে হলুদ সতর্কতা জারি করেছে। ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, প্রবল শক্তি নিয়ে ক্রমশ উত্তরের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় বায়ু। ১৩ জুন গুজরাট উপকূলের পোরবন্দর এবং মাহুবায় ঘণ্টায় প্রায় ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে এটি।

আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী, প্রবল বৃষ্টির পাশাপাশি ১৩৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। মঙ্গলবার থেকেই ঘূর্ণিঝড় বায়ুর প্রভাবে গুজরাট ছাড়াও কেরালা, লাক্ষাদ্বীপ, কর্নাটকের উপকূল, কোঙ্কন ও গোয়ায় প্রবল বৃষ্টি শুরু হতে পারে।

গুজরাট উপকূলের কোথাও কোথাও প্রবল বৃষ্টিপাতের সতর্কতার কারণে ১৫ কোম্পানি এনডিআরএফ মোতায়েন করা হয়েছে। উপকূলীয় এলাকার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার ব্যাপারেও নির্দেশ জারি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status