|
টুইটার অ্যাকাউন্ট হ্যাক, অমিতাভের জায়গায় ইমরান খানের ছবি!
নতুন সময় ডেস্ক
|
![]() টুইটার অ্যাকাউন্ট হ্যাক, অমিতাভের জায়গায় ইমরান খানের ছবি! ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, মেগাস্টারের টুইটার হ্যাক করে গোটা বিশ্ব, বিশেষ করে আইসল্যান্ডকে সাইবার হামলার হুমকি দিয়েছে ওই গোষ্ঠী। একটি পোস্টে বলা হয়, ‘সারা বিশ্বের প্রতি গুরুত্বপূর্ণ ঘোষণা! তুরস্কের ফুটবলারদের প্রতি আইসল্যান্ড প্রজাতন্ত্রের দায়িত্বজ্ঞানহীন আচরণের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মৃদুভাষী হলেও বড় লাঠি নিয়ে চলি। এই কারণে বড়সড় সাইবার হামলা সম্পর্কে আপনাদের জানাচ্ছি। আইলদিজ টিম টার্কিশ সাইবার আর্মির একটি দল।’ আরেকটি পোস্টে বলা হয়, ‘এই যুগেও পবিত্র রমজান মাসে অনশনরত মুসলিমদের ওপর নির্দয়ভাবে আঘাত হানছে ভারত।’ ঘটনার পরেই মুম্বাই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ দায়ের করেন অমিতাভ বচ্চন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সাইবার ইউনিট ও মহারাষ্ট্র সাইবার কেন্দ্রে ঘটনাটি জানানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। টুইটারে ৩ কোটি ৭৪ লাখের মতো অনুসারী রয়েছে অমিতাভ বচ্চনের। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
