|
নারীদের জামার বোতাম কেন বামদিকে
নতুন সময় ডেস্ক
|
|
নারীদের জামার বোতাম কেন বামদিকে ইতিহাসের তথ্যমতে, জামায় বোতাম ব্যবহার শুরু হয় সিন্ধু সভ্যতার সময়েই। সেসময় ঝিনুক দিয়ে বোতাম তৈরি করা হতো। ১৩ শতকের শেষের দিকে সর্বপ্রথম জার্মানিতে ছিদ্রযুক্ত বোতাম ব্যবহার করা শুরু হয়। একদল বিশষজ্ঞের দাবি, ওই সময় সময় সাধারণত ধনী ব্যক্তিদের জামাতেই বোতাম থাকত। পুরুষরা নিজেরা জামা পরতেন। তাই শার্টের বোতাম ডান দিকে লাগানো থাকত। কিন্তু ধনী মহিলাদের জামা কাপড় পরানোর জন্য আলাদা দাসী নিযুক্ত করা হত। দাসীদের জামা পরানোর সুবিধার কথা ভেবেই নারীদের জামার বোতাম বাম দিকে লাগানো শুরু হয়। তবে আরেক দলের দাবি, নেপোলিয়ন বোনাপার্টের নির্দেশেই এমন ব্যবস্থার চালু হয়। কারণ, নেপোলিয়ন তার একটি হাত সব সময় শার্টের মধ্যে বুকের কাছে ঢুকিয়ে রাখতেন। নারীরা নাকি তার এই অভ্যাস নিয়ে ব্যঙ্গ করতেন। তাই এই সব ব্যঙ্গ-বিদ্রুপ বন্ধ করার জন্য নেপোলিয়ন নাকি নির্দেশ দিয়েছিলেন নারীদের শার্টের বোতাম উল্টোদিকে অর্থাৎ বাম দিকে লাগানোর জন্য। আবার কেউ কেউ বলেন, বেশিরভাগ মানুষই ডানহাতি। গোটা বিশ্বেই বোতাম লাগানো জামা পুরুষরাই বেশি পরেন। তাই ডান হাতে তাদের পোশাক খুলতে সুবিধা হয়। আর স্তন পান করানোর সময় নারীরা বেশিরভাগ ক্ষেত্রে তাদের ডান হাত মুক্ত রাখেন। তাই বাম দিকে বোতাম থাকলে তাদের সুবিধা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
