ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
কে হচ্ছেন মোদি সরকারের নতুন অর্থমন্ত্রী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 May, 2019, 1:09 PM

কে হচ্ছেন মোদি সরকারের নতুন অর্থমন্ত্রী?

কে হচ্ছেন মোদি সরকারের নতুন অর্থমন্ত্রী?

ভারতের সপ্তদশ লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর নরেন্দ্র মোদি দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে আজ বৃহস্পতিবার শপথ নিতে যাচ্ছেন।




সন্ধ্যা ৭টায় রাইসিনা হিলসে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাকে শপথ পাঠ করাবেন। তার সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রিসভাও শপথ নেবে। ইতিমধ্যে ৬ হাজার অতিথিকে শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে নির্বাচিত সব সংসদ সদস্যকে।

তবে এর মধ্যে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে নতুন সরকারের কোনো দায়িত্বে থাকতে চান না বলে জানিয়েছেন সাবেক অর্থমন্ত্রী অরুণ জেটলি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে এ সংক্রান্ত একটি লিখিত আবেদনও জানিয়েছেন তিনি।

তার পর থেকেই মোদির নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী কে হচ্ছেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। এর মধ্যে মন্ত্রিসভায় কারা জায়গা পাবেন তা ঠিক করতে মঙ্গলবার বিজেপি সভাপতি অমিত শাহের সঙ্গে দীর্ঘ ৫ ঘণ্টা বৈঠক করেছেন নরেন্দ্র মোদি। তবে এখন পর্যন্ত অর্থমন্ত্রীর পদে দুটি নাম আলোচনায় রয়েছে।

অরুণ জেটলির মেয়াদেই তার অসুস্থতাকালীন পীযূষ গয়াল অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছিলেন। সে হিসাবে প্রথমেই উঠে আসছে তার নাম। তবে বিজেপি সভাপতি অমিত শাহেরও সম্ভাবনা রয়েছে অর্থমন্ত্রী হওয়ার। এ ক্ষেত্রে পীযূষ গয়ালকেই এগিয়ে রাখছেন বিশ্লেষকরা।

কারণ বিগত মেয়াদে অর্থমন্ত্রী অরুণ জেটলি অসুস্থ থাকাকালীন তিনিই মন্ত্রণালয়টি সামলেছেন। ফলে তার অর্থমন্ত্রী হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বলে মনে করা হচ্ছে। তা ছাড়া কয়েক মাসের মধ্যেই মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং হরিয়ানায় বিধানসভা নির্বাচন হবে।

পাশাপাশি আগামী বছর দিল্লি ও বিহারেও বিধানসভা নির্বাচন হবে। এ ছাড়া পশ্চিমবঙ্গে ক্রমশ শক্তি বাড়াচ্ছে বিজেপি। এ পরিস্থিতিতে অমিতকেই সেনাপতি হিসেবে দেখতে চাইছেন দলের একটা বড় অংশ। তাই কোনো কোনো বিজেপিকর্মী চান নির্বাচন অবধি দলের সভাপতি পদে থাকুক অমিত শাহ।

তবে পীযূষ গয়াল ও অমিত শাহ ছাড়াও বড় অর্থনীতিবিদকেও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হতে পারে।

শেষমেশ ভারতের নতুন অর্থমন্ত্রী কে হচ্ছেন সেটি জানা যাবে আজ সন্ধ্যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status