ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
রাস্তার পাশে দুই বন্ধুর গলাকাটা লাশ!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 May, 2019, 12:13 PM

রাস্তার পাশে দুই বন্ধুর গলাকাটা লাশ!

রাস্তার পাশে দুই বন্ধুর গলাকাটা লাশ!

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় রাস্তার পাশ থেকে দুই যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মে) সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতরা দুই বন্ধু বলে জানিয়েছে এলাকাবাসী।

নিহতরা হলেন বীরগঞ্জ উপজেলার নিজপাড়া ইউনিয়নের দেবীপুর এলাকার বিপ্লব চন্দ্র রায় (২৫) ও হানিফুর রহমান (২৮)।




পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের পাশে নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাঁচা রাস্তার ধারে স্থানীয়রা দুজনের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

বীরগঞ্জ থানার পরিদর্শক শাকিলা পারভীন জানান, মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত শুরু হয়েছে। এখন হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status