ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
পৈতৃক ভিটায় চারদিন ধরে অবরুদ্ধ ৭টি পরিবার, বসতবাড়িতে হামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 May, 2019, 12:16 PM

পৈতৃক ভিটায় চারদিন ধরে অবরুদ্ধ ৭টি পরিবার, বসতবাড়িতে হামলা

পৈতৃক ভিটায় চারদিন ধরে অবরুদ্ধ ৭টি পরিবার, বসতবাড়িতে হামলা

কুষ্টিয়ার কুমারখালীর যদুবয়রা ইউনিয়নের বল্লভপুরে সাতটি পরিবারকে পৈতৃক ভিটায় চার দিন ধরে অবরদ্ধ করে রাখা হয়েছে।  তাদের বসতবাড়িতে হামলাও করা হয়েছে।

ভুক্তভোগীদের অভিযোগ, তাদের ৪০ বছরের পুরনো বসত ভিটার বাহিরের অংশ নিজেদের দাবি করে গত রবিবার (২৬ মে) সেখানে বাঁশ দিয়ে ঘিরে দেয় প্রতিবেশী রসুলপুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে রফিক, শফিক ও রয়েল। তারা ওইদিন সকাল ১০টার দিকে তাদের বসতবাড়ির অংশের চারটি ঘর ভেঙে দেয় এবং বেশকিছু ফলজ গাছ-গাছালি কেটে ফেলে। এসময় রফিক, শফিক ও রয়েলের সাথে ফিরোজ, আজিজল, বাক্কার, মোহন, খোশন, আশাদ, শুক্কুর আর মতিয়ার মেম্বরের ভাতিজা রিপন।





ভুক্তভোগী মৃত আজহার আলী বিশ্বাসের ছেলে নজির, সেকেন্দার, রশিদ, লিয়াকত ও মালু জানান, তাদের বিগত ৪০ বছরের এই পৈতৃক ভিটা অনৈতিকভাবে দখল নিতেই এই হামলা এবং অবরুদ্ধ করে রেখেছে ওরা। এমনকি নামাজ পড়তে মসজিদে যেতেও বাধা দেয়া হচ্ছে তাদের।

হামলায় অংশ নেওয়ার অভিযোগে অভিযুক্ত ফিরোজ জানান, বাড়িঘরে হামলার ঘটনা সত্য নয়, ওয়ারিশ সূত্রে জমিজমা নিয়ে কিছুটা সমস্যা আছে। প্রশাসনের মাধ্যমে সেটা সমাধান করা হয়েছে।

ভুক্তভোগী এ পরিবারগুলো তাদের বাড়িঘরে হামলা, অবরুদ্ধ করে রাখার সমাধান এবং জোরপূর্বক জমি দখল চেষ্টা রুখতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে কুমারখালী থানা পুলিশের চৌরঙ্গী তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, বিষয়টি নতুন করে আমাদের কেউ অবগত করেনি। অভিযোগ পেলে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status