ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ঘরে মৃত্যুশোক, পার্লারে মেয়ে, সমালোচনা ঝড়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 May, 2019, 10:54 AM
সর্বশেষ আপডেট: Thursday, 30 May, 2019, 10:56 AM

ঘরে মৃত্যুশোক, পার্লারে মেয়ে, সমালোচনা ঝড়

ঘরে মৃত্যুশোক, পার্লারে মেয়ে, সমালোচনা ঝড়

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগনের বাবা বীরু দেবগন। বলিউডের প্রখ্যাত অ্যাকশন কোরিওগ্রাফার ছিলেন বীরু দেবগন। তার মৃত্যুতে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া।




বীরু দেবগনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরেই অজয় দেবগনকে সমবেদনা জানাতে বলিউড তারকারা তার বাড়িতে হাজির হন। সাজিদ খান, সঞ্জয় দত্ত, সানি দেওল, ববি দেওলের মতো তারকারা সান্ত্বনা দেন তাকে।

এদিকে বাবার মৃত্যুর পরদিনই মেয়ে পার্লারে যাওয়ায় সমালোচিত হচ্ছেন বাবা ও মেয়ে উভয়ই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অজয়ের মেয়ে নাইসার পার্লারে যাবার ছবি ছড়িয়ে পড়েছে। সমালোচকরা বলছেন কেমন পরিবার, কেমন তাদের শিক্ষা যে এত অল্পতে মানুষ মৃত্যুর শোক ভুলে যায়।

কেউ বলছেন গতকালই যার দাদার মৃত্যু হয়েছে, সে কীভাবে আজ পার্লারে যেতে পারে? কতটা নিষ্ঠুর মন মেয়েটার। কেউবা অজয়ের উপর সব দায় চাপাচ্ছে।

 প্রসঙ্গত, এর আগে বহুবার বিভিন্ন কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে অজয় দেবগণ ও কাজলের মেয়ে নাইসা দেবগণকে।

বেশ কিছুদিন আগে এক সাক্ষাৎকারে ট্রোলিং প্রসঙ্গে অজয় দেবগণ বলেছিলেন, মানুষ যখন সমালোচনা করেন তারা হয়ত ভুলে যান যে ওর বয়স মাত্র ১৬ বছর। আমাদের নিয়ে সমালোচনা করুন ঠিক আছে, তবে আমার সন্তানদের দয়া করে এভাবে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করবেন না।

কিন্তু সমালোচকরা এবার অজয়ের কাছ থেকে জবাব নেবার অপেক্ষায় আছেন। সে কথা পোস্ট করে কেউ কেউ জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status