ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
মুখ ঢেকে দিল্লির বিজেপি দফতরে মোহাম্মদ শামির স্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 10:50 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 29 May, 2019, 10:56 PM

মুখ ঢেকে দিল্লির বিজেপি দফতরে মোহাম্মদ শামির স্ত্রী

মুখ ঢেকে দিল্লির বিজেপি দফতরে মোহাম্মদ শামির স্ত্রী

সাদা ওড়নায় মুখ ঢাকা, পরনে সাদা সালোয়ার-স্যুট। এক নারী ঠিক এভাবেই দিল্লির বিজেপির সদর দফতরে প্রবেশ করলেন। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই ভারত যখন দলবদলের রাজনীতিতে সরগরম; তখনই নতুন চমক? প্রশ্ন চারিদিকে কাপড়ে মুখ ঢাকা এই নারী কে?  তিনি আর কেউ নন, গত বছর কংগ্রেসের হাত ধরে রাজনীতির আঙিনায় পা রাখা হাসিন জাহান।




স্বামী মোহাম্মদ শামির সঙ্গে দাম্পত্য কলহ চরমে ওঠায় অনেকদিন থেকেই শিরোনামে হাসিন। গত মাসেই শামির উত্তরপ্রদেশের বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা করায় হাসিনকে গ্রেফতারও করা হয়েছিল। পরে অবশ্য জামিনে মুক্তিও পান তিনি। আর এবার তাঁকে দেখা গেল একেবারে বিজেপি প্রধান কার্যালয়ের ভেতরে। সেখানে উপস্থিত হওয়ার কারণ কি? তবে কি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পরিকল্পনা?
লোকসভা নির্বাচনে বিজেপির ফের জয়ের পরই বিভিন্ন রাজ্যের বিরোধী দলের নেতারা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন। এবার কি হাসিনের পালা? জিজ্ঞেস করতেই তিনি সাফ জানিয়ে দিলেন, এমন কিছুই নয়। ভারতীয় পেসারের স্ত্রী বলেন, ‘আমার এখানে কোনও কাজ নেই। দাদার সঙ্গে এসেছি। দাদার একটা কাজ আছে। তাই। প্লিজ এটাকে আবার কোনও ইস্যু বানাবেন না।’

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া শঙ্কুদেব পণ্ডার সঙ্গে বুধবার দেখা যায় হাসিনকে। তার দরকারেই নাকি সঙ্গী হিসেবে বিজেপি অফিসে আগমন। কিন্তু বিরোধী দল কংগ্রেসের সদস্য হয়ে তার বিজেপির কার্যালয়ে প্রবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

গত বছর অক্টোবরেও একপ্রকার নিঃশব্দেই কংগ্রেসে যোগ দিয়েছিলেন হাসিন। আগাম কোনো ইঙ্গিতও দেননি তিনি। এমনকি তাঁর কংগ্রেস যোগ নিয়ে কোনও জল্পনাও ছিল না। তাই এবারও যে চুপচপ দলবদল করবেন না, এমন সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার দেখার পালা দলবদলের মরশুমে বিজেপির নতুন মুখ হিসেবে হাসিন চমক দেন কিনা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status