|
শিশুদের নির্যাতন করে সাতার প্রশিক্ষণ! রইলো ভিডিও
নতুন সময় ডেস্ক
|
|
শিশুদের নির্যাতন করে সাতার প্রশিক্ষণ! রইলো ভিডিও প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, এলিনা রেডিনোভা ওই প্রশিক্ষক শিশুটির মাথা জোর করে পানিতে ঠেসে ধরছেন। শুধু তাই নয়, শিশুদের মাথা জিমন্যাস্টিক পুলের চারপাশে ঘুরাচ্ছেন। কিন্তু ওই প্রশিক্ষক বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করতে শিশুদের বাবা-মাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি তাদের বাচ্চাদের তার ক্লাসগুলোতে তালিকাভুক্ত করতে বলেছেন। এদিকে ওলগা নামের একজন ভক্তের দাবি, ওই বিতর্কিত প্রশিক্ষক 'ঈশ্বর কর্তৃক প্রেরিত।' তিনি বলেন, তিনি আমার সন্তানকে একটি মহান পদ্ধতিতে শেখাচ্ছেন; এ বিষয়ে আমি তার সঙ্গে কখনো তর্ক করি না। তিনি আমার সন্তানকে সেরিব্রাল পদ্ধতিতে হাঁটা শুরু করিয়েছেন। ওলগা বলেন, যদি আপনি এলেনাকে না জানেন তবে আপনি জানেন না তিনি কি অলৌকিক কাজ করেন। আমি তার কাছে বাকি জীবন কৃতজ্ঞ থাকবো। এদিকে, সহযোগী কোচ নাটালিয়া কোস্ট্রোমিনা বলছেন, নরম ও মৃদু আরামদায়ক যেকোনো পদ্ধতির সাহায্যে শিশুদের সবকিছু শেখানো যেতে পারে। তিনি বলেন, রেডিনোভার ক্লাসগুলো নিয়ম লঙ্ঘনের পর্যায়ে পড়ে। এভাবে শিশুদের পানিতে নিক্ষেপ করা নিষিদ্ধ করা উচিত। তিনি 'ভীতিজনক' কৌশলটিকে 'ব্র্যান্ড' করেছেন তিনি বলেন, অ্যালেনার ভিডিও দেখে অনেক কোচ এই বাচ্চাদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে দু:শ্চিন্তা প্রকাশ করেছেন। শিশুরোগ বিশেষজ্ঞ এলেনা ইগনাটিভা সতর্ক করে দিয়ে বলেছেন, শিশুদের সাথে এমন কাজ করা উচিত নয়। তিনি বলেন, এর ফলে শিশুদের স্বাস্থ্য এ মনস্তাত্বিক গঠনে সমস্যা দেখা দিতে পারে। এতে পানির নীচে শিশুদের শ্বাসপ্রশ্বাসে সমস্যা হতে পারে। এমনকি এতে মস্তিস্কেরও ক্ষতি হতে পারে। এর ফলে শিশুরা ভবিষ্যতে মোশন সিকনেসের মুখোমুখি হতে পারে। তিনি রেডিনোভার এই ট্রেনিংকে নিষিদ্ধ করতে কর্তৃপক্ষের কাছে আহবান জানিয়েছেন। এদিকে তার প্রয়োগ করা পদ্ধতি নিয়ে যে কোনো ধরনের মন্তব্য গ্রাহ্যই করেন না রেডিনোভা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
