ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
চলতি বছরেই ভারতে শি জিনপিংকে আমন্ত্রণ জানাবে মোদি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 29 May, 2019, 5:28 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 29 May, 2019, 5:29 PM

চলতি বছরেই ভারতে শি জিনপিংকে আমন্ত্রণ জানাবে মোদি

চলতি বছরেই ভারতে শি জিনপিংকে আমন্ত্রণ জানাবে মোদি

চলতি বছরে একটি অনানুষ্ঠানিক সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এমন তথ্য জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

দুই নেতা গত বছর বেশ কয়েকটি বৈঠকে নিজেদের মধ্যের উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করেছেন। ২০১৮ সালের এপ্রিলে উহানে তারা প্রথম অনানুষ্ঠানিক বৈঠক করেন। তখন দ্বিতীয় আরেকটি বৈঠকে মিলিত হতে ভারতে আসতে রাজি হয়েছেন শি জিনপিং।




ওই মুখপাত্র বলেন, বৈঠকের তারিখ ও স্থান নির্ধারণে কূটনৈতিক মাধ্যমে দুই পক্ষই যোগাযোগ রাখছেন।

ভারতের চিরবৈরী প্রতিবেশী পাকিস্তানের সবসময়ের বন্ধু হচ্ছে চীন। ভারত-চীন উঁচু হিমালয় সীমান্ত নিয়ে সামরিক অচলাবস্থায় ২০১৭ সালে দুই দেশের মধ্যে যুদ্ধের আতঙ্ক তৈরি হয়েছিল।

জাপানের ওসাকায় জুনে জি২০ সম্মেলনের ফাঁকে গত দুই বছরের মধ্যে প্রথম বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ও নরেন্দ্র মোদি।

এদিকে সাত দফার দীর্ঘ নির্বাচন শেষে বিপুল ম্যান্ডেট নিয়ে বিজয়ী নরেন্দ্র মোদি ৩০ মে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন। এতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আমন্ত্রণ পাচ্ছেন না বলে আভাস মিলেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status