ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
জুনে বিয়ের পিড়িতে বসবেন নুসরাত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 26 May, 2019, 3:05 PM
সর্বশেষ আপডেট: Sunday, 26 May, 2019, 3:08 PM

জুনে বিয়ের পিড়িতে বসবেন নুসরাত

জুনে বিয়ের পিড়িতে বসবেন নুসরাত

রাজনীতিতে নতুন কেরিয়ার শুরু করেই অভাবনীয় সাফল্য নুসরাত জাহানের। ভারতের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিপুল ভোটে প্রতিদ্বন্দ্বীকে হারিয়েছেন। ভোটের ব্যবধান ৩ লাখ ৫০ হাজার ৩৬৯।




টালিউড থেকে যাচ্ছেন দিল্লিতে, একেবারে সংসদের অন্দরে। তবে এর পাশাপাশি আরও এক সুখবর রয়েছে নুসরাতের জীবনে। খুব শিগগিরিই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন নায়িকা তথা ভাবী তারকা সাংসদ।

হাতে সময় নেই। মাত্র আর কয়টা দিন। এর মধ্যেই মেহেন্দি-সংগীতের প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে নুসরাতের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।

আগামী মাসে অর্থাৎ জুনের মাঝামাঝি নুসরাতের বিয়ে। নুসরাতের ঘনিষ্ঠ থেকে ইন্ডাস্ট্রির অন্দরের লোকেরা অনেকেই জানেন নিখিল জৈনের কথা। কলকাতার অন্যতম খ্যাতনামা শিল্পপতিদের মধ্যে একজন নিখিল। কলকাতার ছেলে। এমপি বিড়লা ফাউন্ডেশনে পড়াশোনার পর বিদেশে ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ে ম্যানেজমেন্টের কোর্স করেন। আপাতত কলকাতাতেই প্রতিষ্ঠিত। এই হল ‘পাত্র পরিচয়’। নুসরাতের সঙ্গে তার আলাপ কর্মসূত্রেই।

তবে কলকাতায় বিয়ে করছেন না নুসরাত। ডেস্টিনেশন ওয়েডিং। দেশের বাইরেই নুসরাত এবং নিখিলের চার হাত এক হবে।

ঘনিষ্ঠ সূত্র বলছে, ইস্তানবুল। যার জন্য হবু দম্পতি ইতিমধ্যেই ইস্তানবুলের এক পাঁচতারা হোটেল বুক করে নিয়েছেন তিন দিনের জন্য। বুকিংয়ের তারিখ- ১৯ জুন থেকে ২১ জুন। অর্থাৎ জুনের ১৯ তারিখেই বিবাহ পর্ব সারবেন নুসরাত।

অন্যদিকে, গত দুইমাস ধরে ভোটের প্রস্তুতি, প্রচার, দলের সঙ্গে মিটিং নিয়ে ব্যস্ত ছিলেন কনে নুসরাত। তাই এদিকটা সেভাবে আর খেয়াল করা হয়নি।

জল্পনা শুরু হয় নিখিলের এক ফেসবুক পোস্ট ঘিরে। নুসরাত জয়ের পরই নিখিল নিজের ফেসবুকে এক পোস্ট করেন।

যেখানে ভাবী সাংসদের ভোটের ব্যবধান উল্লেখ করে তিনি বলেন, বাংলায় তৃণমূল প্রার্থীদের মধ্যে নিঃসন্দেহে নজরকাড়া ব্যবধানে জিতেছে নুসরাত। শনিবারই আবার সেই পোস্ট সরিয়ে দেন নিজের ফেসবুক থেকে। আর সন্দেহটা চাগাড় দেয় এখানেই। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status