ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
এইচপি প্রোবুক জি৬ সিরিজের ল্যাপটপ বাজারে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 19 May, 2019, 11:12 PM

এইচপি প্রোবুক জি৬ সিরিজের ল্যাপটপ বাজারে

এইচপি প্রোবুক জি৬ সিরিজের ল্যাপটপ বাজারে

প্রথমবারের মত এইচপি প্রোবুক জি৬ সিরিজের ২ টি মডেলের ল্যাপটপ বাংলাদেশে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। মডেলগুলো হচ্ছে এইচপি প্রোবুক ৪৪০ জি৬ এবং এইচপি প্রোবুক ৪৫০ জি৬। এই দুটি মডেল আবার পৃথক ৩টি স্পেসিফিকেশনে পাওয়া যাচ্ছে।

এইচপি প্রোবুক ৪৪০ জি৬: এই মডেলের সবচেয়ে বেসিক ল্যাপটপটিতে রয়েছে ৮ম জেনারেশন ইন্টেল কোর আই ফাইভ প্রসেসর, ৪জিবি ডিডিআর ফোর ২৪০০ বাস র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৪.১ ইি  ডিসপ্লে, ব্লুটুথ, ওয়াইফাই এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। এই মডেলটির খুচরা মূল্য ৫১,৫০০ টাকা। ৪৪০ মডেলে কোর আই সেভেন প্রসেসর দিয়ে ২টি ভার্সন বাজারে ছাড়া হয়েছে। দুটি মডেলেই কমন থাকছে ইন্টেল ৮ম প্রজন্মের কোর আই সেভেন প্রসেসর, ৮ জিবি ডিডিআর ফোর ২৪০০ বাস র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৪.১ ইি  ডিসপ্লে, ব্লুটুথ, ওয়াইফাই এবং ফিঙ্গারপ্রিন্ট। এর মধ্যে স্ট্যান্ডার্ড ভার্সনটিতে ডিএসসি এমএক্স২৫০ ২ জিবি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। অন্যদিকে প্রফেশনাল ভার্সনটিতে ডিএসসি এমএক্স২৫০ ২ জিবি গ্রাফিক্স কার্ড এবং ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ ব্যবহার করা হয়েছে। ভার্সন দুটির খুচরা মূল্য যথাক্রমে ৭১,৫০০ টাকা এবং ৭৬,৫০০ টাকা।

এইচপি প্রোবুক ৪৫০ জি৬: এই মডেলের সবচেয়ে বেসিক ল্যাপটপটিতে রয়েছে ৮ম জেনারেশন ইন্টেল কোর আই ফাইভ প্রসেসর, ৪জিবি ডিডিআর ফোর ২৪০০ বাস র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইি  ডিসপ্লে, ব্লুটুথ, ওয়াইফাই এবং ফিঙ্গারপ্রিন্ট সুবিধা। এই মডেলটির খুচরা মূল্য ৫১,৫০০ টাকা। ৪৫০ মডেলে কোর আই সেভেন প্রসেসর দিয়ে ২টি ভার্সন বাজারে ছাড়া হয়েছে। দুটি মডেলেই থাকছে ইন্টেল ৮ম প্রজন্মের কোর আই সেভেন প্রসেসর, ৮ জিবি ডিডিআর ফোর ২৪০০ বাস র‌্যাম, ১ টেরাবাইট হার্ডড্রাইভ, ১৫.৬ ইি  ডিসপ্লে, ব্লুটুথ, ওয়াইফাই এবং ফিঙ্গারপ্রিন্ট। এর মধ্যে স্ট্যান্ডার্ড ভার্সনটিতে ডিএসসি এমএক্স২৫০ ২ জিবি গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। অন্যদিকে প্রফেশনাল ভার্সনটিতে ডিএসসি এমএক্স২৫০ ২ জিবি গ্রাফিক্স কার্ড এবং ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ ব্যবহার করা হয়েছে। ভার্সন দুটির খুচরা মূল্য যথাক্রমে ৭১,৫০০ টাকা এবং ৭৬,৫০০ টাকা।

এইচপি’র প্রতিটি নতুন ল্যাপটপেই থাকছে ২ বছরের বিক্রয়োত্তর সেবা। বিস্তারিত: ০১৭৩০৩১৭৭২১, ০১৭০৮৪৮৮৭৪১।  




         


 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status