ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
বজ্রপাত: ভাই-বোনসহ প্রান গেল তিন জনের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 19 May, 2019, 8:20 PM

বজ্রপাত:  ভাই-বোনসহ প্রান গেল তিন জনের

বজ্রপাত: ভাই-বোনসহ প্রান গেল তিন জনের

কক্সবাজারের রামু ও উখিয়ার শরণার্থী ক্যাম্পে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার দুপুর ১টার দিকে রামুর খুনিয়াপালং কালারপাড়া ও কুতুপালং শরণার্থী ক্যাম্প-৫ এ বজ্রপাতের এ ঘটনা ঘটে।




নিহতরা হচ্ছে- রামুর খুনিয়াপালং কালাপাড়ার মৌলভী নুরুল ইসলামের মেয়ে ফাতেমা বেগম (১৬), ছেলে মুহাম্মদ আকরাম (২) ও উখিয়ায় কুতুপালং শরণার্থী ক্যাম্প-৫ এর চাঁদমিয়া ছড়া এলাকার বাসিন্দা ও মৃত আবদুল করিমের ছেলে আবদুস শুক্কুর (৫৩)।

আহতরা হলেন- মৌলভী নুরুল ইসলামের দুই স্ত্রী আম্বিয়া খাতুন (৪৭) ও মায়েদা বেগম (২৮), মেয়ে উম্মে তাহেদিয়া (৪)। উখিয়ায় আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর বলেন, দুপুরে পরিবারের সবাই ঘরের বাইরে বসে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে বজ্রপাতে ফাতেমা ও আকরাম ঘটনাস্থলেই মারা যায়। আর আহত হন তাদের মাসহ বাড়ির অন্য তিন সদস্য। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রশাসনিক অনুমতির পর মরদেহগুলো পরিবারের হস্তান্তর করা হয়েছে।

অপরদিকে একই সময়ে উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প-৫ এর চাঁদমিয়া ছড়া খেলারমাঠ এলাকায় বজ্রপাতে মার যান রোহিঙ্গা আবদুস শুক্কুর (৫৩)। এ সময় আরও দুইজন রোহিঙ্গা শরণার্থী গুরুতর আহত হন।

উখিয়া থানা পুলিশের ওসি (তদন্ত) নুরুল ইসলাম বলেন, নিহতের দাফন সম্পন্ন হয়েছে। আহতদের এনজিও পরিচালিত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status