ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
এসি যৌতূক পেতে বিয়ের জন্য হুড়োহুড়ি করছে কুমিল্লার ছেলেরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 19 May, 2019, 7:44 PM
সর্বশেষ আপডেট: Sunday, 19 May, 2019, 7:51 PM

এসি যৌতূক পেতে বিয়ের জন্য হুড়োহুড়ি করছে কুমিল্লার ছেলেরা

এসি যৌতূক পেতে বিয়ের জন্য হুড়োহুড়ি করছে কুমিল্লার ছেলেরা

গত কয়েকদিন ধরেই গরমের আগুনে জ্বলছে সারাদেশ। আর এই গরমেই শরম ভুলে যৌতূক হিসেবে এসি পাওয়ার লোভে বিয়ের জন্য হুড়োহুড়ি করছে কুমিল্লার ছেলেরা।

আমাদের এই প্রতিবেদক কথা বলতে সক্ষম হয়েছেন কুমিল্লার কুংফু কিং খ্যাত সোলাইমানের সাথে। এই ব্যাপারে তিনি বলেন- “আসলে এখানে গত কয়েকদিন ধরে তীব্র গরম, এত গরম যে গরমের তীব্রতায় সোজা হয়ে দাড়াতে পারছি না, তাই এসি পাওয়ার জন্যই আমি বিয়ে করতে চেয়েছিলাম।”





কিন্তু কনেপক্ষ থেকে আমাদের প্রতিনিধিকে জানানো হয় যে তারা এসির বদলে কুলার দিয়ে কাজ চালানোর জন্য অনুরোধ করবেন। তবে এ কুলার নিতে আপত্তি জানিয়েছেন সোলাইমান। তিনি এমনটা হলে কোনোভাবেই বিয়ে করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন।

এদিকে এ খবর জানার পর থেকে ইতালী প্রবাসী রুস্তম ওরফে নাইট কিং বারবার তুষারপাত ট্রান্সফার করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশে সিটিসেল কোম্পানী বন্ধ হওয়ার কারণে তিনি ট্রান্সফার করতে সক্ষম হচ্ছেন না।

এমনটা শুনে সোলাইমান প্রতিক্রিয়া জানানোর আগেই “শীত তুমি ফিরা আসো আমার এই গরম চাইনা” বলে অজ্ঞান হয়ে যান। জ্ঞান আসার পর তিনি মাথায় বরফের পোটলা দিয়ে আমাদের বলেন “গত শীতে আমিও বিয়েটা করলাম তখন তো বুঝি নাই ভাই, বুঝলে যৌতূক হিসেবে গোপনে আগাম একটা এসি নিয়ে রাখতাম।”

-এ খবরটি সত্য নয়
এটি একটি ফান নিউজ।  নিছক বিনোদন দেয়াই এর একমাত্র লক্ষ।  এ স্যাটারে কারো মনে আঘাত পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।  -বিভাগীয় সম্পাদক, ফান চ্যাপ্টার

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status