ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
দেবরের বিয়েতে ব্যস্ত প্রিয়াঙ্কা, ভেঙে গেল ভাইয়ের বিয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 May, 2019, 2:44 AM
সর্বশেষ আপডেট: Sunday, 5 May, 2019, 2:45 AM

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মাস তিনেক আগে ভাইয়ের রোকা উপলক্ষে দেশে এসেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। ভাই সিদ্ধার্থ চোপড়ার সঙ্গে ইশিতা কুমারের রোকার পর ছবি পোস্ট করে ইশিতার উদ্দেশ্য লিখেছিলেন, ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। কিন্তু তিন মাস যেতে না যেতেই ভেঙে গেল সিদ্ধার্থ-ইশিতার সম্পর্ক।




সম্প্রতি ইশিতা ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘যা শেষ হয়ে গেছে তাকে গুডবাই জানিয়ে নতুনকে স্বাগত জানাচ্ছি।’ তাতেই জল্পনা শুরু হয়েছিল সিদ্ধার্থ-ইশিতার বিয়ে ভেঙে যাওয়া নিয়ে।

সেই জল্পনাকেই আরও উস্কে দেয় পোস্টে ইশিতার মায়ের কমেন্ট, ‘জীবনের পুরনো বই বন্ধ করে আবার লেখা শুরু করো।’ এরপর বাবার কমেন্টে বিষয়টা নিশ্চিত হয়ে যায়। ইশিতার বাবা লিখেছেন, ‘আমরা তোমার সঙ্গে রয়েছি।’


কিছুদিন আগে হাসপাতালের বিছানায় শুয়ে একটি ছবি পোস্ট করে ইশিতা লিখেছিলেন, ‘অস্ত্রোপচার খুবই কষ্টদায়ক ছিল। তবে সব কাটিয়ে উঠেছি।’ তখনও সিদ্ধার্থের সঙ্গে সব ছবিই ছিল তার অ্যাকাউন্টে। জানা গিয়েছিল, ইশিতার অসুস্থতার জন্য পিছিয়ে যেতে চলেছে তাদের বিয়ের দিন৷ তবে এবার সম্পর্কটাই ভেঙে গেল।

অন্যদিকে, নিকের সঙ্গে বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ডে যোগ দেওয়ার পর লাস ভেগাসে দেবর জো জোনাস ও সোফি টারনারের সারপ্রাইজ বিয়ে উপভোগ করছেন প্রিয়াঙ্কা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status