ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
আওয়ামিলীগের পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে করিমগঞ্জে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল
প্রকাশ: Thursday, 26 November, 2026, 6:32 PM

 



কিশোরগঞ্জের করিমগঞ্জে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার কর্তৃক পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে করিমগঞ্জ  সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা  বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস এর নেতৃত্বে করিমগঞ্জ বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি করিমগঞ্জ সরকারি কলেজ মাঠ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্হানে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তারা দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status