|
রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
নতুন সময় প্রতিনিধি
|
![]() রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রি, প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা রোববার (১৫ নভেম্বর) দুপুরে বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নগরীর মহিষবাথান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অলিম্পিক সুইটস নামের প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। বিএসটিআই সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি গুণগত মানসনদ ছাড়াই মিষ্টি ও দই উৎপাদন, বিক্রি ও বিতরণ করছিল। পাশাপাশি পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ করা ছিল না। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ফারহানা হোসেন ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন। এ সময় বিএসটিআই রাজশাহী কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস শাখার কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। অভিযানে রাজশাহী মহানগর পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন। বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, ভেজাল প্রতিরোধ ও মানসম্মত খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
