|
শ্রমিক অসন্তোষ: শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() শ্রমিক অসন্তোষ: শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন রোববার (৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিল্পকারখানা ও আশপাশের এলাকার নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এ সদস্যদের মোতায়েন করা হয়েছে। মোতায়েন করা বিজিবি সদস্যরা ঢাকার সাভার, আশুলিয়া ও মিরপুরের পাশাপাশি নারায়ণগঞ্জের শিবু মার্কেট, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাঢ়া, কাঁচপুর ও শিমরাইল এলাকায় দায়িত্ব পালন করছেন। এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লীবিদ্যুৎ, মৌচাক, আমবাগ, কাশিমপুর, নাওজোর, ভোগড়া বাইপাস, গাছা ও সালনা এলাকায়ও বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিজিবি জানায়, সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় মাঠপর্যায়ের পরিস্থিতি ও লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবির সদস্যরা। শিল্পাঞ্চলে স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখা, জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে বিজিবির এই তৎপরতা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
