|
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
|
![]() ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর ফাইনাল খেলাকে ঘিরে সকাল থেকেই স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ফুটবল অনুরাগীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে দর্শকদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে খেলার মাঠ। দুই দলের খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য, আক্রমণ-পাল্টা আক্রমণ এবং গোলের উত্তেজনায় পুরো মাঠজুড়ে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। খেলার প্রতিটি মুহূর্ত উপভোগ করেন উপস্থিত দর্শকরা। মনোমুগ্ধকর ধারাভাষ্যের মাধ্যমে খেলাকে আরও প্রাণবন্ত করে তোলেন ধারাভাষ্যকার নজরুল ইসলাম। দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং যুবসমাজকে মাদক ও অ-সামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার প্রত্যয় নিয়ে এ আয়োজন ক্রীড়াঙ্গনে বিশেষ সাড়া ফেলেছে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির সভাপতি জহিরুল আলম ভূঁইয়া, সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ, বিরিশিরি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আজিজুল ফকির, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, শাহেলা শারমিন শরিফা, পৌর যুবদলের সদস্যসচিব আল ইমরান সম্রাট গনি এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক রেজাউল করিম রিপন। টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ দলের জন্য পুরস্কার হিসেবে রাখা হয় একটি এলইডি টিভি। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে নির্ধারিত পুরস্কার তুলে দেওয়া হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
