ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
প্রকাশ: Monday, 5 October, 2026, 7:37 PM

রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলাতে অল্প কয়েক দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান।


সোমবার (৫ অক্টোবর) বিকালে তিনি উপজেলার চারটি পূজামণ্ডপগুলোতে সরাসরি উপস্থিত হন। পরিদর্শনকালে তিনি মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, সার্বক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ নিবিড়ভাবে ঘুরে দেখেন।


উৎসব ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন। পরিদর্শন কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের কর্মকর্তা  আশিষ ভৌমিক,রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খান,৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইউপি সদস্য শিমুল দাস,মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক,রাজস্থলী প্রেসক্লাবের সংগঠনিক সম্পাদক মিন্টু কান্তি নাথসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন। তিনি শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে পূজা সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি জোর দিয়ে উল্লেখ করেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে উপজেলা প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উপজেলার সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতায় পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবারের দুর্গোৎসব সুষ্ঠুভাবে উদযাপিত হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status