ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবসে সাধারণ ছুটির দাবীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জসিম উদ্দিন, পটুয়াখালী
প্রকাশ: Monday, 5 October, 2026, 4:45 PM

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবসে সাধারণ ছুটির দাবীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবসে সাধারণ ছুটির দাবীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘শিক্ষকের সঙ্গে: ৬০ বছর ধরে পেশার মর্যাদা রক্ষা, এর বাস্তবতা প্রদর্শন এবং আমাদের ভবিষ্যৎ গঠন’—এই প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও শিক্ষক পরিবারের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। 

পরে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহবায়ক মো. হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম সগির, গলাচিপা উপজেলা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সাধারণ সম্পাদক ও গুয়াবাড়িয়া এ.বি. বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. মোশাররফ হোসাইন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাওলানা আবুল হোসেন ও বেইজবেল্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম তালালসহ বিভিন্ন শিক্ষক বৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এ দিনটি শিক্ষকদের অবদান ও মর্যাদার প্রতি রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতির প্রতীক। তাই শিক্ষক সমাজের প্রতি সম্মান প্রদর্শন এবং দিবসটির গুরুত্ব সাধারণ মানুষের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে বিশ্ব শিক্ষক দিবসকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা প্রয়োজন। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা।

বক্তারা আরও বলেন, একটি নতুন প্রজন্মকে আলোকিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রশাসন ও সমাজের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status