ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬ ● ২০ আশ্বিন ১৪৩৩
চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও নাগেল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 5 October, 2026, 3:54 PM
সর্বশেষ আপডেট: Monday, 5 October, 2026, 4:21 PM

চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও নাগেল

চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও নাগেল

শুরু হয়েছে ২০২৬ সালের নোবেল পুরস্কার ঘোষণা। প্রথম দিনেই চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।

এ বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তারা হলেন, কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর্জ নাগেল। 

তাদের গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক অবদানের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে। আলোর সাহায্যে জীবন্ত কোষের কার্যক্রম নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণের নতুন পদ্ধতি উদ্ভাবনের গবেষণার স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে শুরু হলো চলতি বছরের নোবেল পুরস্কার ঘোষণা। আগামী দিনগুলোতে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেলজয়ীদের নাম পর্যায়ক্রমে ঘোষণা করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status