ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬ ● ১৫ আশ্বিন ১৪৩৩
নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 September, 2026, 6:20 PM

নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত

নাটোরের লালপুরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫২) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী–বানেশ্বর আঞ্চলিক মহাসড়কের উধনপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদেক আলী উধনপাড়া (হাজির মোড়) গ্রামের মৃত জুড়ান মন্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাদেক আলী সকালে ঘুম থেকে উঠে বাড়ির সামনে সড়কের পাশে দাড়িয়ে  দাঁত ব্রাশ করছিলেন। এ সময়  রাজশাহী থেকে কুষ্টিয়াগামী তাজ এন্টারপ্রাইজের একটি লাশবাহী অ্যাম্বুলেন্স (কুমিল্লা - ছ ৭১-০০৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে পিছন দিক থেকে তাঁকে ধাক্কা দিলে  তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাদেক আলীকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. সুরুজ্জামান শামীম। 

পরে স্থানীয়রা উপজেলার অমৃতপাড়া গ্রামে ঘাতক অ্যাম্বুলেন্সটি জব্দ ও মো. মুসা ইসলাম (২০) নামের সহকারী চালককে আটক করে। সে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লা তাগোর মোড় এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে। মুসা জানান, তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি মৃত শিশুকে নিয়ে কুষ্টিয়ার চৌরহাসে যাচ্ছিলেন। এ সময় তিনি ঘুমিয়ে ছিলেন। তার ধারণা চালকও ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা অ্যাম্বুলেন্সটি আটক করলে চালক মো. সাইফ খাঁ পালিয়ে যায় বলে জানান তিনি। 

অমৃতপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক জানান, অ্যাম্বুলেন্সের যাত্রীদের চাপে মূলত চালক অ্যাম্বুলেন্সটি সেখানে থামাতে বাধ্য হয়। পরে যাত্রীরা তাদের মৃত শিশুকে নিয়ে একটি  ইজিবাইক যোগে চলে যায়। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status