|
নবাব ফয়জুন্নেছার ওয়াকফ ও কলেজের সম্পদ উদ্ধারে এমপি আবুল কালামের জিরোটলারেন্স
নতুন সময় প্রতিবেদক
|
![]() নবাব ফয়জুন্নেছার ওয়াকফ ও কলেজের সম্পদ উদ্ধারে এমপি আবুল কালামের জিরোটলারেন্স গত ২৪ সেপ্টেম্বর নবাব ফয়জুন্নেছা কলেজের নবীন বরণ অনুষ্ঠানে এসে ভূমিদস্যুদের দখলে কলেজ ক্যান্টিন চলে যাওয়ার দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ করেন তিনি। কলেজ ও ওয়াকফর সকল সম্পত্তি উদ্ধারে প্রশাসনকে নির্দেশ দেন তিনি। উল্লেখ্য, নবাব ফয়েজুন্নেছা ওয়াকফ এস্টেটের ২৯৭ একর ও কলেজের ৮ একর সম্পত্তি লাকসাম ভূমিঅফিসের একটি অসাধুচক্রের সহায়তায় ক্রটিপুর্ন বিএস খতিয়ান সৃজনের মাধ্যমে ধীরে ধীরে বেদখল হয়ে যাচ্ছে। ভূমিদস্যুদের বিরুদ্ধে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালামের জিরোটলারেন্স ঘোষণাকে লাকসামের সাধারণ মানুষ সাধুবাদ জানায়। সংসদ সদস্য মোঃ আবুল কালাম ক্যান্টিনসহ কলেজের ইঞ্চি ইঞ্চি জায়গা উদ্ধারের ঘোষণা দেন। কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘কার জায়গায় ডিগ্রি কলেজে পড়াশোনা করছেন, তা ভাবুন।’ কৃতজ্ঞতা স্বরুপ প্রতিবছর অন্তত একবার নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীকে স্মরণের জন্য অনুষ্ঠানের আয়োজন করুন। উক্ত অনুষ্ঠানে দাওয়াত দিলে আমি অবশ্যই অংশগ্রহণ করবো। তিনি বলেন, বিএনপির নামভাংগিয়ে ওয়াকফ ও কলেজের সম্পদ দখলে ‘লাকসামে কোনো মাফিয়াগিরি চলবে না।’
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
