ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬ ● ১৫ আশ্বিন ১৪৩৩
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 September, 2026, 1:59 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 30 September, 2026, 2:06 PM

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিএফআইইউর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে কয়েকটি ব্যাংক। 

চিঠিতে আগামী আধা ঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, কেওয়াইসি নথি ও লেনদেন বিবরণীসহ সংশ্লিষ্ট তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শনিবার গভীর রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকার 'নিউ গিনি প্রপার্টিজ' হাউজিং কমপ্লেক্সের ভেতরে থাকা সালমানের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এক ফেসবুক লাইভে তিনি ক্ষমতাসীন দলের সদস্যদের দায়ী করে চাঁদাবাজির অভিযোগ তোলেন। তবে সালমান নিজেও স্বীকার করেন যে সরাসরি কেউ তার কাছে চাঁদা দাবি করেনি।

তবে পুলিশ এই অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে এবং সেখানে 'চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি।' কর্মকর্তারা জানান, ওই স্টুডিও হামলাকারীদের মূল লক্ষ্যবস্তু ছিল না। 

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিএনপির বিরুদ্ধে তার তোলা অভিযোগকে 'ঢালাও' বলে অভিহিত করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status