ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬ ● ১১ আশ্বিন ১৪৩৩
ভাড়া বাড়লেও বাসে নেই তালিকা, চলছে ‘ইচ্ছামতো’ আদায়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 September, 2026, 6:52 PM

ভাড়া বাড়লেও বাসে নেই তালিকা, চলছে ‘ইচ্ছামতো’ আদায়

ভাড়া বাড়লেও বাসে নেই তালিকা, চলছে ‘ইচ্ছামতো’ আদায়

গণপরিবহনে ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধে অবিলম্বে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছে ন‍ৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে এক যুক্ত বিবৃতিতে সরকারের প্রতি এই দাবি জানান।

বিব‍ৃতিতে বলা হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সরকার বাসসহ বিভিন্ন গণপরিবহনের ভাড়া বাড়ালেও মালিকপক্ষ ঢাকা মহানগরীতে চলাচলকারী কোনো বাসে ভাড়ার তালিকা টানায়নি। অথচ নগর পরিবহন ও দূরপাল্লার সব ধরনের বাসে দূরত্ব ও দূরত্ব অনুযায়ী ভাড়ার তালিকা টানানো বাধ্যতামূলক।

ভাড়ার তালিকা না থাকার সুযোগে ইচ্ছামতো ভাড়া আদায় করা হচ্ছে। এ নিয়ে পরিবহনকর্মী ও যাত্রীদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনাও ঘটছে।

জাতীয় কমিটি অভিযোগ করেছে, গত চার-পাঁচ দিন ধরে রাজধানীর নগর পরিবহন এবং ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোর মধ্যে চলাচলাকারী বাস সার্ভিসগুলোতে এমন অরাজকতা চললেও নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নীরব রয়েছে।

বিবৃতিতে গণপরিবহনের এই ভাড়াসন্ত্রাস ও অরাজকতা ঠেকাতে অবিলম্বে ঢাকাসহ সারাদেশে বিআরটিএ ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status