ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ ৮ আশ্বিন ১৪৩৩
রাজধানীতে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 23 September, 2026, 6:24 PM

রাজধানীতে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীতে সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল রোডের একটি বাসায় সাবেক এই এমপি অবস্থান করছেন বলে খবর পায় পুলিশ। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, ইকবাল রোডের একটি বাসা থেকে মোশতাক আহমেদ রুহীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, মোশতাক আহমেদ রুহীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের পর তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

মোশতাক আহমেদ রুহী নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে নির্বাচিত হন।

এর আগে ২০২৪ সালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, হামলা ও মারধরের অভিযোগে মামলা হওয়ার খবরও প্রকাশিত হয়েছিল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status