ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 20 September, 2026, 4:00 PM
সর্বশেষ আপডেট: Sunday, 20 September, 2026, 4:05 PM

পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

রাজধানীর পল্লবী এলাকায় একটি বাসে আগুন লাগার তথ্য দিয়েছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার সিরামিক রোডে সরকারি কলেজের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে।

ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার বলেন, “সকালে বৃষ্টির মধ্যে সরকারি কলেজের পাশে পার্কিং করে রাখা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগে। “কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

বাসটির মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে তার সাবেক এক চালক ফোন করে বাসে আগুন লাগার খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি পুড়ে যেতে দেখেন। “পাশের একটি চায়ের দোকানদার বাস থেকে ধোঁয়া উড়তে দেখেছিলেন।”

পুড়ে যাওয়া বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৮৭০৩, বলেছেন তিনি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা করেননি বলেও জানান বাসটির বাসটির মালিক।

শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মিরপুরের দুটি স্থানে, বাড্ডায় ও মাতুয়াইলে বাস এবং দক্ষিণ কেরাণীগঞ্জে একটি পিকআপ ভ্যানে আগুন লাগার ঘটনা ঘটে। এছাড়া ময়মনসিংহ ও রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন লাগে।

সেদিন মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন নেতার মাজার লাগোয়া সড়কে, সচিবালয় মেট্রো স্টেশনের নিচের সড়কে এবং কমলা রেলস্টেশনের প্ল্যাটফর্মে হাতবোমা বিস্ফোরণের তথ্য দেয় পুলিশ।

এর আগে শুক্রবার রাজধানীর সাতটি স্থান হাতবোমার বিস্ফোরণ ও একটি বাসে আগুন দেওয়া হয়।

এর মধ্যে যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এক নেতাসহ চারজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status