ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ আশ্বিন ১৪৩৩
শাহবাগের তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 20 September, 2026, 10:24 AM

শাহবাগের তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণ

শাহবাগের তিন নেতার মাজারের পাশে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজধানীর শাহবাগ থানার তিন নেতার মাজারের সামনের সড়কে একটি হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে এ বিস্ফোরণ ঘটে বলে জানান শাহবাগ থানার ওসি মো. মনিরুজ্জামান।

তিনি জানান, শাহবাগ থানার তিন নেতার মাজারের পাশে মেট্রোর ৫২৭ পিলারের নিচে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টা থেকে এগারোটা চল্লিশ মিনিটের মধ্যে এই ঘটনাটি ঘটে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এরআগে, রাত পৌনে ১১টার দিকে পল্টনে সচিবালয় মেট্রোরেল স্টেশনসংলগ্ন রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিন রাত সাড়ে ১০ টার দিকে কমলাপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে হাতবোমা বিস্ফোরণের কথা জানিয়েছে রেলওয়ে পুলিশ। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে যাত্রাবাড়ী থানার বিপরীতে বিস্ফোরণের ঘটনা ঘটে; গাড়িতে আগুন দেওয়া হয় মিরপুর ও বাড্ডা এলাকায় এবং ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে।

রাতে ডিএমপি এক বার্তায় বলেছে, হাতবোমা বিস্ফোরণের ঘটনায় বাইকসহ আসামি গ্রেপ্তার করা হয়েছে।

তবে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কতজন গ্রেপ্তার, সে বিষয়ে নির্দিষ্ট করে বলা হয়নি।

রোববার বেলা ১২টায় এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করা হবে বলে বার্তায় জানানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status