ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৪ আশ্বিন ১৪৩৩
নারীর পোশাক পরা স্বামীর মরদেহ ঝুলছিল গাছে, অর্ধনগ্ন স্ত্রীর লাশ গাছের সঙ্গে বাঁধা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 September, 2026, 1:14 PM

নারীর পোশাক পরা স্বামীর মরদেহ ঝুলছিল গাছে, অর্ধনগ্ন স্ত্রীর লাশ গাছের সঙ্গে বাঁধা

নারীর পোশাক পরা স্বামীর মরদেহ ঝুলছিল গাছে, অর্ধনগ্ন স্ত্রীর লাশ গাছের সঙ্গে বাঁধা

ভারতের উত্তরপ্রদেশের বিজনৌরে জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার এক দিন পর এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বামীর মরদেহ গাছে ঝুলন্ত এবং স্ত্রীকে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তাদের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড এ নিয়ে রহস্য তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে জালালপুর কাজী গ্রামের কাছে একটি জঙ্গলে কাঠ কুড়াতে যান ওই দম্পতি। এরপর তারা আর বাড়ি ফেরেননি। দীর্ঘ সময় অপেক্ষার পর পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় তাদের খোঁজ শুরু করেন। কোথাও সন্ধান না পেয়ে পরে পুলিশকে বিষয়টি জানান তারা।

মঙ্গলবার সকালে ওই এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। একপর্যায়ে গঙ্গার তীরে একটি গাছের সঙ্গে দুপাট্টা দিয়ে বাঁধা অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। তার পরনের পোশাক ছিল অস্বাভাবিকভাবে খোলা অবস্থায়।

এরপর ঘটনাস্থল থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে আরেকটি গাছে ঝুলন্ত অবস্থায় তার স্বামীর মরদেহ পাওয়া যায়। পুলিশের দাবি, ওই ব্যক্তির পরনে ছিল তার স্ত্রীর সালোয়ার।

ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে পুলিশ। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দম্পতির মৃত্যুর প্রকৃত কারণ এবং তারা কীভাবে ওই অবস্থায় পৌঁছালেন, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status