|
বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক নিয়ে তানিশার মন্তব্যে বিতর্ক
নতুন সময় ডেস্ক
|
![]() বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক নিয়ে তানিশার মন্তব্যে বিতর্ক তাঁর প্রশ্ন, এমন নারীদের কি নারীবাদী বলা যায়? এ ক্ষেত্রে নারী ও পুরুষ, দুই পক্ষকেই দায়ী করা উচিত বলে মনে করেন তিনি। তবে তানিশার মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কী বলেছেন তানিশা সম্প্রতি এক্সে নিজের মতামত প্রকাশ করেন তানিশা। তিনি লেখেন, আমার ভাবনা, বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা নারীবাদী নন; বরং তাঁরা নারীদের বিরোধী। কারণ, কারও স্বামীর সঙ্গে সম্পর্কে জড়ানো মানে তাঁর স্ত্রীকে অসম্মান করা। পুরুষটিরও দোষ আছে। তাঁর চরিত্রে সমস্যা আছে। আর যেসব নারী বিবাহিত পুরুষদের পেছনে ছুটছেন, তাঁরা খারাপ। তাঁদের আমাদের সন্তানদের আদর্শ হওয়া উচিত নয়। মিশ্র প্রতিক্রিয়া তানিশার পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়। একজন ব্যবহারকারী তাঁর বক্তব্যের বিরোধিতা করে লেখেন, ‘অবিবাহিত নারীরা বিশ্বস্ত থাকার শপথ নেননি। কিন্তু বিবাহিত পুরুষেরা নিয়েছেন। তাই বিবাহিত পুরুষেরা, যাঁরা সম্পর্কে জড়ান, তাঁদের দিয়েই অভিযোগ শুরু করা উচিত। তাঁরা নিজেদের স্ত্রী, সন্তান ও বৈবাহিক সম্পর্ককে অসম্মান করছেন।’ আরেকজন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর প্রসঙ্গ টেনে তানিশার বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, তাহলে আপনার যুক্তি অনুযায়ী, বলিউডের অন্যতম জনপ্রিয় ও দর্শকপ্রিয় প্রয়াত শ্রীদেবীজিকে আপনি কী বলবেন? আরেকজন লিখেছেন, ভারতীয় চলচ্চিত্রশিল্প এমন মানুষে ভরা। নারী ও পুরুষ—উভয়ই। কেউ কেউ আবার তানিশার বক্তব্যের পক্ষেও কথা বলেছেন। একজন লিখেছেন, একদম ঠিক বলেছেন, দুজনই সমানভাবে দায়ী। আরেকজন বলেন, আপনি একদম ঠিক বলেছেন। তানিশার মন্তব্য নিয়ে আরও একজন লেখেন, যে-ই হোক, ইচ্ছাকৃতভাবে কারও সংসার ভেঙে দিলে তার সমালোচনা করা উচিত। আমার পরামর্শ, বিবাহিত মানুষদের থেকে দূরে থাকুন। তানিশার অভিনয় সরকার, নিল এন নিকি ও কোড নেম আবদুল সিনেমায় অভিনয় করেছেন তানিশা মুখার্জি। টেলিভিশনেও কাজ করেছেন তিনি। বিগ বস ৭ ও ঝলক দিখলা জা ১১-এর প্রতিযোগী ছিলেন তানিশা। ২০২৪ সালে রাজীব এস রুইয়ার পৌরাণিক অ্যানিমেটেড সিনেমা লাভ ইউ শঙ্কর-এ সর্বশেষ তানিশাকে দেখা গেছে। সামনে ‘ভীর মুরারবাজি: দ্য ব্যাটল অব পুরন্দর’ সিনেমায় অভিনয় করবেন তিনি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
