|
কিশোরগঞ্জে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() কিশোরগঞ্জে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু শনিবার সকাল ৭টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন করিমগঞ্জ থানার ওসি মো. সোহেব খান। নিহতরা হলেন- চংনোয়াগাঁও গ্রামের প্রয়াত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৮) এবং নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন (২৪)। স্বজনরা জানান, সকালে শাহ আলম ও মোকাররম জাল নিয়ে গ্রামের সামনে হাওরে মাছ ধরতে যান। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় স্বজনেরা তাদের খোঁজে বের হন। এক পর্যায়ে হাওরের পানিতে তাদের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়রা জানান, মোকাররম ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি তিনি ছুটিতে এসে বিয়ে করেছিলেন। শাহ আলম ধানবাহী নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ওসি সোহেব খান বলেন, বজ্রপাতে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
