|
উবারের নতুন সেবায় যুক্ত হলো ‘উবার পার্সেল’
নতুন সময় ডেস্ক
|
![]() উবারের নতুন সেবায় যুক্ত হলো ‘উবার পার্সেল’ দৈনন্দিন জীবনের পার্সেল আদান-প্রদানকে আরও সহজ করতে এই ফিচারটি যুক্ত করা হয়েছে। উবার পার্সেলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সুবিধামতো সাথে সাথে ডেলিভারি নেওয়ার পাশাপাশি আগে থেকে সময় নির্ধারণ (শিডিউল) করেও পার্সেল পিকআপের অনুরোধ পাঠাতে পারবেন। পার্সেল পাঠানোর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো বিষয়টি ট্র্যাকিংয়ের জন্য উবার পার্সেলে থাকছে বিশেষ কিছু ফিচার। এর মাধ্যমে জিপিএস (GPS)-এর সাহায্যে রিয়েল-টাইমে পার্সেলের লোকেশন দেখা যাবে। আর সঠিক মানুষের হাতেই যেন পার্সেল পৌঁছায়, তা নিশ্চিত করতে থাকছে ‘পিন ভেরিফিকেশন’ সিস্টেম। এছাড়া ডেলিভারির জন্য বিশেষ কোনো ইনস্ট্রাকশন থাকলে সেটিও অ্যাপে লিখে দেওয়া যাবে। অফিসের দরকারি ফাইলপত্র পাঠানো থেকে শুরু করে অনলাইন সেলারদের প্রডাক্ট, কাস্টমার অর্ডার, গিফট কিংবা ব্যক্তিগত যেকোনো জিনিস পাঠানোর কাজে উবার পার্সেল ব্যবহার করা যাবে। একইভাবে উবার পার্সেল দিয়ে অন্যের কাছ থেকে কোনো জিনিস নিজের কাছে আনিয়ে নেওয়ার অপশনও থাকছে। নতুন এই সেবার বিষয়ে উবার বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার রেদোয়ান রেজভী বলেন, ‘উবার সবসময় চেষ্টা করে মানুষের যাতায়াত ও লাইফস্টাইলকে আরও সহজ করতে। উবার পার্সেলের মাধ্যমে আমরা শুধু যাত্রী পরিবহন নয়, মানুষের দরকারি জিনিসপত্র পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও পাশে থাকতে চাই। গুরুত্বপূর্ণ কাগজপত্র, কাস্টমারের পার্সেল কিংবা ফ্যামিলির কারও জরুরি জিনিস; যেকোনো কিছু উবার অ্যাপের মাধ্যমে পাঠানো বা রিসিভ করা এখন অনেক বেশি সহজ ও ভরসাযোগ্য হবে। একই সাথে এটি আমাদের ড্রাইভারদের জন্যও বাড়তি আয়ের সুযোগ তৈরি করবে।’ উবার পার্সেলের এই বাইক-বেসড ডেলিভারি সার্ভিস ড্রাইভারদের আয় বাড়ানোর পাশাপাশি পুরো শহরে পার্সেল আদান-প্রদান অনেক সহজ করে তুলবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
