ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩
আউশ ধানের দামে হতাশ চাষিরা
মামুনুর রশীদ, পত্নীতলা
প্রকাশ: Tuesday, 8 September, 2026, 11:07 AM

আউশ ধানের দামে হতাশ চাষিরা

আউশ ধানের দামে হতাশ চাষিরা

নওগাঁর পত্নীতলায় আউশ ধানের বাম্পার ফলন কিন্ত দামে কম।

আউশ চাষিদের কপালে এখন চিন্তার ভাঁজ। উৎপাদিত ধান বাজারে এনে কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তাদের হিসাব মিলছে না।ধান বিক্রয় করে উৎপাদন খরচই উঠছে না।

একদিকে উৎপাদন ব্যয় বৃদ্ধি ও বাজারদর পতন, অন্যদিকে ঋণের চাপ,পারিবারিক ব্যয় এবং আমন চাষের প্রস্তুতি সব মিলিয়ে আউশের ভালো ফলন সত্ত্বেও কৃষকের হাতে কাঙ্ক্ষিত আয় থাকছে না।

উপজেলার  বিভিন্ন ধানের হাটে গিয়ে দেখা যায়, ধান বর্তমানে প্রতি মণ ৭ শ থেকে ৮ শ টাকায় বিক্রয় হচ্ছে।দিন দিন দাম কমের দিকে।কৃষকরা জানান,গত বছরের তুলনায় এবার জাতভেদে প্রতি মণ ধানের দাম ৪ শ থেকে ৫ শ টাকা পর্যন্ত কমেছে।অপরদিকে সার,বীজ,সেচ, কীটনাশক, জমিচাষ ও শ্রমিকের মজুরিসহ চাষাবাদের ব্যয় বেড়েছে।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী,চলতি মৌসুমে পত্নীতলায় প্রায় ৬ হাজার ৭ শ হেক্টর জমিতে আউশ ধান চাষ করা হয়েছে।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status