ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ, বিনামূল্যে দেখা যাবে যেসব সিনেমা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 6 September, 2026, 1:48 PM

নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ, বিনামূল্যে দেখা যাবে যেসব সিনেমা

নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ, বিনামূল্যে দেখা যাবে যেসব সিনেমা

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। তিনি যেন আসলেন আর জয় করে নিলেন কোটি ভক্তের হৃদয়। বাংলাদেশি চলচ্চিত্রের বাঁক ঘোরানো তুমুল জনপ্রিয় অভিনেতা ও ফ্যাশন আইকন ছিলেন সালমান শাহ। ঢালিউড সিনেমার অমর নায়কও তিনি।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম সালমান শাহ। আজ প্রয়াত নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে রোববার (৬ সেপ্টেম্বর) সালমান শাহর তিনটি সিনেমা বিনামূল্যে প্রদর্শনের আয়োজন করেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)।

বিএফডিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬ সেপ্টেম্বর থেকে শুরু করে ৮ সেপ্টেম্বর পর্যন্ত সিনেমাগুলো বিনামূল্যে দেখা সুযোগ থাকছে। প্রতিদিন বিকেল ৪টায় দর্শকদের বিএফডিসি প্রাঙ্গণের ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠেয় এ আয়োজন উন্মুক্ত থাকবে সিনেমাপ্রেমী সবার জন্য।

আয়োজনের প্রথম দিন ৬ সেপ্টেম্বর দেখানো হবে সালমান শাহ অভিনীত সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’।

দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় প্রদর্শিত হবে সালমান শাহ ও মৌসুমী অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’।

৮ সেপ্টেম্বর আয়োজনের শেষ দিন একই সময়ে প্রদর্শিত হবে সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘তোমাকে চাই’।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status