|
খুব শিগগির ভেনিস শহরে উড়াল দিচ্ছেন সুনেরাহ, কিন্তু কেন?
নতুন সময় ডেস্ক
|
![]() খুব শিগগির ভেনিস শহরে উড়াল দিচ্ছেন সুনেরাহ, কিন্তু কেন? তবে এবার আর কেবল দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকছেন না অভিনেত্রী, ক্যারিয়ারে যোগ হতে যাচ্ছে নতুন এক আন্তর্জাতিক মাইলফলক। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো বিশ্বের প্রাচীনতম এ উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বাংলাদেশের এ সিনেমাটি। এই ঐতিহাসিক অর্জনের অংশ হতে এবং সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে যোগ দিতে খুব শিগগির ইতালির ভেনিস শহরের উদ্দেশে উড়াল দেবেন সুনেরাহ বিনতে কামাল। ভেনিসের মতো বিশ্বমানের প্ল্যাটফর্মে আমন্ত্রণ পাওয়াকে কেবল ব্যক্তি ক্যারিয়ারের প্রাপ্তি হিসেবে দেখছেন না অভিনেত্রী। বরং আন্তর্জাতিক এই মঞ্চকে অভিজ্ঞতা অর্জনের এক নতুন ক্ষেত্র মনে করছেন তিনি। বিশ্বচলচ্চিত্রের নামিদামি নির্মাতা, আন্তর্জাতিক তারকা এবং সিনেমা বিশেষজ্ঞদের সঙ্গে একছাদের নিচে উপস্থিত থাকার এই সফর তার অভিনয় যাত্রায় নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশাবাদী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
