|
বগুড়ায় ১,৬০০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর ১৫ দিনের কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
|
![]() বগুড়ায় ১,৬০০ বস্তা সার জব্দ, ব্যবসায়ীর ১৫ দিনের কারাদণ্ড একই সঙ্গে তাঁর দুটি গুদাম সিলগালা করে ১ হাজার ৬০০ বস্তা সার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার নসরতপুর বাজারে মেসার্স সজিব এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সজিব সাহাকে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। উপজেলা প্রশাসন জানায়, প্রতিষ্ঠানটির দুটি গুদামে টিএসপি, এমওপিসহ বিভিন্ন ধরনের রাসায়নিক সার অবৈধভাবে মজুদ করা হয়েছিল। এর মধ্যে চাঁপাপুর পয়েন্টের জন্য বরাদ্দ করা সারও ছিল। কৃষকদের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে এসব সার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সার ব্যবস্থাপনা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সজিব সাহাকে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিযানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সজল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম বলেন, দেশে পর্যাপ্ত সার রয়েছে। কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রির কোনো সুযোগ নেই। উপজেলার সব সার ডিলার ও বিক্রেতাকে সতর্ক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
