ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপিপন্থিদের সংঘর্ষ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 29 August, 2026, 7:48 PM

পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপিপন্থিদের সংঘর্ষ

পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপিপন্থিদের সংঘর্ষ

ঢাকার পল্লবী বিহারি ক্যাম্পে জামায়াত ও বিএনপিপন্থি দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শনিবার (২৯ আগস্ট) বিকাল ৪টার দিকের এ ঘটনার জেরে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন পল্লবী থানার ওসি হাসান বাসির।

তিনি বলেন, “ক্যাম্পে একটি মৃতদেহের গোসলখানা তৈরি করা হচ্ছিল। সেখানে পানির পাম্প বসানো নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।” 

জামায়াত ও বিএনপিপন্থিদের দ্বন্দ্ব প্রসঙ্গে ওসি বলেন, “সেখানে একটি পানির পাম্প বসানো নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। ঝামেলাটা বিহারি-বিহারিদের; পরে এর জেরে ঝামেলাটা দুই পক্ষের মধ্যে ছড়ায়।”

তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে ভাষ্য ওসির।

পুলিশ বলছে, স্থানীয় জামায়াত কর্মী মানিকের নেতৃত্বে আনুমানিক ৫০-৬০ জন এবং বিএনপিপন্থি সোহেল ও বিহারি সংগঠনের নেতা সাদাকাত খান ফাক্কুর নেতৃত্বাধীন ২০০-২৫০ জনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের মধ্যে ৫ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, এমন প্রশ্নে ওসি হাসান বলেন, “তাদের মধ্যে ঢিল মারামারি হয়েছে, কেউ আহত হয়েছে কি না—তথ্যটি আমাদের কাছে এখনো আসেনি।”

এ অবস্থায় ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status