ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
মহানবী হযরত মুহাম্মদ (সা:) পৃথিবীতে সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠিত করেছিলেন: এলজিআরডি মন্ত্রী
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
প্রকাশ: Thursday, 27 August, 2026, 12:41 PM

মহানবী হযরত মুহাম্মদ (সা:) পৃথিবীতে সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠিত করেছিলেন: এলজিআরডি মন্ত্রী

মহানবী হযরত মুহাম্মদ (সা:) পৃথিবীতে সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠিত করেছিলেন: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) যে শিক্ষা মানব জাতীকে দিয়ে গিয়েছেন সেই শিক্ষা পরিচালিত করতে পারলে পৃথিবীতে শান্তি ফিরে আসবে। তিনি আজ বুধবার (২৬ আগস্ট) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

এসময় মঈন খান বলেন, মহা নবী পৃথিবীতে সাম্যের অর্থনীতি প্রতিষ্ঠিত করেছিলেন যার মাধ্যমে ধনী দরিদ্রের ব্যবধান দূর করা। তিনি বলেন, মাননীয় প্রধান মন্ত্রী বাংলাদেশে যে কাজ গুলো করে যাচ্ছেন তা ইসলামের আদর্শকে বাস্তবায়ন করে যাচ্ছেন। নির্বাচনে জনগণকে যে প্রতিশ্রুতি তারেক রহমান দিয়েছিল তা মাত্র ছয় মাসে মধ্যে একটি একটি করে পূরণ করছেন তিনি।

পলাশ উপজেলার বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টনের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, মিলেনিয়ান ইউনিভার্সিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রোকসেনা খন্দকার, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জাল হোসেন মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাক সাইফুল হক, নরসিংদী মহিলা দলের জেলা বিএনপির নেত্রী ও জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট কানিজ ফাতেমা, জেলা যুবদলের সম্পাদক হাসান ,ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, পলাশ উপজেলা যুবদলের সভাপতি এডভোকেট আব্দুল বাসেদ ভূঁইয়া , পলাশ উপজেলা মহিলা দলের সভাপতি এডভোকেট আয়েশা আক্তার চম্পা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন  সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দেশ ও মানুষের কল্যানে বিশেষ দোয়া করা হয়।

এর আগে দুপুরে ড. মঈন খান নেতাকর্মীদের নিয়ে চরনগর্দীর নিজ গ্রামে পিতা মরহুম মোমেন খান ও খোরশেদা বানুর কবর জিয়ারত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status