|
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এনায়েতপুর পাক দরবার শরীফে বিশাল জশনে জুলুস
মো. সিয়াম হোসেন, এনায়েতপুর
|
![]() ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এনায়েতপুর পাক দরবার শরীফে বিশাল জশনে জুলুস র্যালিতে দরবার শরীফের অসংখ্য আশেকান, ভক্ত ও মুরিদান অংশগ্রহণ করেন। তাঁদের অংশগ্রহণে পুরো এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। র্যালি শেষে দরবার শরীফের হুজরা শরীফে অনুষ্ঠিত হয় বিশেষ জমায়েত। এ সময় দরবার শরীফের সাজ্জাদানশীন হুজুর খাজা গোলাম মেহেদী মাঃ জিঃ আঃ উপস্থিত আশেকান-ভক্ত ও মুরিদানের উদ্দেশ্যে সংক্ষিপ্ত নছিহত প্রদান করেন।তিনি প্রত্যেককে সাল্লাল্লাহু আলাই সালাম এর জীবনের আদর্শ ধারণ করতে হবে।সঠিক ন্যায় সত্যের পথে অবিচল থাকতে হবে। নবী সাঃ এর দেখানো আদর্শ পথ অনুসরণ করা আমাদের প্রত্যেকের জরুরী। পরে দরবার শরীফের মসজিদে অনুষ্ঠিত হয় পবিত্র মিলাদ, কিয়াম ও বিশেষ দোয়া। এদিকে, জশনে জুলুসে অংশগ্রহণকারী আশেকান-ভক্তদের মাঝে দরবার শরীফের ৩ নম্বর গেট থেকে তবারক বিতরণ করা হয়। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই আয়োজনকে ঘিরে এনায়েতপুর পাক দরবার শরীফে ছিল আনন্দ, উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের এক অপূর্ব পরিবেশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
