|
কালিয়াকৈরে বর্ণাঢ্য জশনে জুলুস, অংশ নিলেন হাজারো ধর্মপ্রাণ মানুষ
নতুন সময় প্রতিনিধি
|
![]() কালিয়াকৈরে বর্ণাঢ্য জশনে জুলুস, অংশ নিলেন হাজারো ধর্মপ্রাণ মানুষ বুধবার (২৬আগস্ট) সকালে বরিয়াবর দরবার শরীফ প্রাঙ্গণ থেকে জশনে জুলুসটি শুরু হয়। ব্যানার, ফেস্টুন ও দরবার শরীফের পতাকা হাতে নিয়ে বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নেন। শোভাযাত্রাটি কালিয়াকৈরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দরবার শরীফে এসে শেষ হয়। জুলুসে আওলাদে রাসুল হযরাতুল আল্লামা শাহ্সুফী সৈয়দ মনোয়ার হুসাইন রেজভী, আওলাদে রাসুল হযরত শাহ্ সুফি সৈয়দ ফারহান হোসাইন রেজভীসহ দরবার শরীফের ভক্ত-অনুরাগী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল। এতে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শান্তি, সম্প্রীতি, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ অনুসরণের আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
