ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩
নরসিংদীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
মোঃ মনসুর আলী শিকদার ,নরসিংদী
প্রকাশ: Sunday, 23 August, 2026, 8:28 PM

নরসিংদীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

নরসিংদীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও বিচার কার্যক্রমে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে গত শনিবার নরসিংদীতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

নরসিংদীর বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতের অডিটোরিয়ামে আয়োজিত এ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  ইয়াসিন হাবিব।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  মেহেদী হাসান।

বক্তব্য রাখেন :অতিরিক্তি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাতু ইসলাম ,বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন,সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ,সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান ভাইয়া ও  সম্পাদক অ্যাডভোকেট মজিদ শিকদার, বিজ্ঞ পিপি এডভোকেট বাসেদ  ভূঁইয়া প্রমুখ।

কনফারেন্সে বিজ্ঞ বিচারকবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক, পাবলিক প্রসিকিউটর এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তি, তদন্তের মান বৃদ্ধি, গ্রেফতারি পরোয়ানা তামিল, সাক্ষীদের আদালতে হাজিরা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিচার বিভাগ ও পুলিশ প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

কনফারেন্স শেষে বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সমন্বয় সভার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত বিচারসেবা পৌঁছানো সম্ভব হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status