|
পাইকগাছায় শ্রেনী কক্ষের ফ্যান ছিঁড়ে পড়ে শিক্ষার্থী আহত
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছায় শ্রেনী কক্ষের ফ্যান ছিঁড়ে পড়ে শিক্ষার্থী আহত ঘটনাটি ঘটেছে রোববার (২৩ আগষ্ট) আনুমানিক সকাল ১১ দিকে উপজেলার কপিলমুনি ইউপির ৪৭ নং হাউলী-প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আহত শিক্ষার্থীর স্বজন ও শিক্ষকরা জানান, প্রতিদিনের মত স্কুলের শ্রেনী কক্ষে বসে ছিলেন আলভী। হঠাৎ কোন কিছু বুঝে ওঠার আগেই উপর থেকে ফ্যান ছিঁড়ে টেবিলের উপর পড়ে। এসময় ফ্যানের হাতল ছিটকে গিয়ে পাশে বসে থাকা প্রথম শ্রেণীর ছাত্রীর নাকে আঘাত লেগে আহত হন। এসময় শিক্ষক ও অভিভাবকরা কপিলমুনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রধান শিক্ষক পিনাকী সাধু বলেন, নতুন বিল্ডিং’এ ফ্যানটি লাগানো হয়েছে। কিভাবে যে ছাড়িয়ে গিয়ে প্রথমে ফ্যানটি টেবিলের উপর পড়ে। সেখানে থেকে ছিটকে পরলে ফ্যানের হাতলটি মেয়েটির নাকে লাগে। আর সে আঘাত প্রাপ্ত হয়। তিনি আরও জানান, তার চিকিৎসার ব্যায় প্রতিষ্ঠান থেকে করা হচ্ছে। সে এখন মোটামুটি সুস্থ আছে। এলাকাবাসী ও অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকের আন্তরিকতা ও দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য সাধুবাদ জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
