ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৪ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 8 April, 2019, 2:22 PM

ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ফায়ারম্যান সোহেল রানার মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বনানী অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্ধার কাজ চালাতে গিয়ে আহত ফায়ার সার্ভিস কর্মী সোহেল রানার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন  রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পৃথক শোকবার্তায় তারা এই শোক জানান। সোমবার (৮ এপ্রিল) বাংলাদেশে সময় ভোর ৪টা ১৭ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় সোহেলের।

রাষ্ট্রপতি তার শোকবার্তায় বলেন, ফায়ারম্যান সোহেল রানা মানবসেবায় আত্মত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তা সকলের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। রাষ্ট্রপতি সোহেল রানার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, অন্যের জীবন রক্ষার্থে, নিজের জীবন উৎসর্গ করার ক্ষেত্রে সোহেল রানা এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি সোহেলের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

গত ২৮ মার্চ রাজধানীর বনানীতে পুড়তে থাকা এফ আর টাওয়ারে আটকা পড়া মানুষের জীবন বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন কুর্মিটোলা ফায়ার স্টেশনের ফায়ারম্যান সোহেল রানা। অতি দ্রুত তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসার জন্য গত শুক্রবার সোহেলকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানেই মৃত্যু হলো তার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status