ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৩ আগস্ট ২০২৬ ৮ ভাদ্র ১৪৩৩
মাধবপুরে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 23 August, 2026, 8:17 PM

মাধবপুরে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাধবপুরে ৯৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হবিগঞ্জের মাধবপুরে ৯৫০ পিস ইয়াবাসহ মো. দিলশাদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৩ আগস্ট) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার রাত পৌনে ১০টায় উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামের মিস্ত্রিবাড়ী মোড়ে চৌমুহনী-মাধবপুর সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর থানার  অফিসার ইনচার্জের নেতৃত্বে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মো. মিজানুর রহমান, এএসআই মো. দেলোয়ার হোসেনসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় দিলশাদ মিয়াকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দিলশাদ মিয়া সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার ১ নম্বর শ্রীপুর ইউনিয়নের মন্দিরহাতা গ্রামের ইসহাক আলীর ছেলে।

এ ঘটনায় রোববার (২৩ আগস্ট) মাধবপুর থানায় মামলা নম্বর-৪২ দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১০(ক)/৪১ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মাদক নির্মূলে মাধবপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status