|
পাবজি আক্রান্ত যুবসমাজকে নিয়ে চিন্তিত বিভিন্ন দেশের সরকার
নতুন সময় প্রতিবেদক
|
![]() পাবজি আক্রান্ত যুবসমাজকে নিয়ে চিন্তিত বিভিন্ন দেশের সরকার সম্প্রতি মাথার হেলমেটে লাগানো ক্যামেরার সাহায্যে ফেসবুকে লাইভ করতে করতে মসজিদে ঢুকে গুলি চালায় নিউজ়িল্যান্ডের দুষ্কৃতী। ১৭ মিনিট ধরে সেই ভিডিয়ো সরাসরি সম্প্রচারিত হয় ফেসবুকে। ভিডিয়োটি ছড়িয়ে পড়ে ইউটিউব, ট্যুইটারের মতো অন্য মাধ্যমেও। বিশ্ব জুড়ে। নিউজ়িল্যান্ড পুলিশের নির্দেশ পাওয়ার পরে যত ক্ষণে ফেসবুক সেই ভিডিয়ো সরায়, তত ক্ষণে যা ক্ষতি হবার হয়ে গিয়েছে। কারণ ওই সব মাধ্যম থেকে ভিডিয়োটি ডাউনলোড হয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, যা আর মুছে ফেলা সম্ভব নয়। ফেসবুকে লাইভ হওয়া ভিডিওটির ধরন মেলে বর্তমান সময়ে আলোচিত-সমালোচিত গেম পাবজি গেমটির সঙ্গে। আর এই গেমটিকে নিয়ে ভুগতে হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশের সরকারকে। ভারতের গণমাধ্যমগুলো থেকে জানাগেছে, গত ফেব্রুয়ারিতে পাবজি নিষিদ্ধের দাবিতে দেশটির আদালতে মামলা করে ১১ বছর বয়সী আহাদ নিজাম। সেই সব সমস্যাকে এড়াতে না পেরে গুজরাট সরকার পাবজি ব্যান করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া ভারতের গোয়া রাজ্যের প্রযুক্তিবিষয়ক মন্ত্রীও এই গেমটিকে দানব হিসেবে আখ্যায়িত করেছেন। ২০১৮ সাল থেকে চলতি মাস পর্যন্ত ভারতীয় সংবাদমাধ্যমগুলো এই গেমসংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনগুলোতে উঠে আসে বেশ কয়েকজনের মৃত্যুর খবর। রয়েছে গেমটির কারণে মানসিক ভারসাম্যহীন হওয়ার খবরও। এদিকে বাংলাদেশেও পাবজি খেরা বৃদ্ধি পেতে শুরু করেছে এই গেমটির ব্যবহারকারী। এখন পর্যন্ত ভারতের মতো পাবজির কারণে দেশে মৃত্যুজনিত কোনো ঘটনার খবর পাওয়া না গেলেও সোশ্যাল মিডিয়ায় পাবজিসংক্রান্ত গ্রুপ বা পেজ অহরহ। বাংলাদেশে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে খুঁজে দেখা যায়, পাবজি গ্রুপে যুক্ত রয়েছেন ৪০ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী। দিন দিন এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জানাগেছে দেশে পাবজি গেম ব্যবহারকারীর এই সংখ্যার দিকে নজর রাখছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়। জানা গেছে, দেশে ইন্টারনেটের ব্যবহার নিরাপদ রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। পাবজি গেমের বিভিন্ন দিক পর্যালোচনার মধ্য দিয়ে এই গেমের দিকে নজর রাখা হচ্ছে। জানা গেছে, বিভিন্ন রকমের গেমস, অ্যাপস বা ওয়েবসাইট, যেগুলো তরুণ সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে, সেসব প্ল্যাটফর্মের দিকে নজর রাখতে কঠোর অবস্থানে রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়সহ সরকারের আরও কয়েকটি সংস্থা। এই গেমসের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কি না জানতে চাইলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে জানান, গেমটির বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ পর্যালোচনা করছে। তিনি জানান, ‘বাংলাদেশ সরকারের নজরে এখনো বিষয়টি উপস্থাপিত হয়নি। আমরা শুনছি, সোশ্যাল মিডিয়া দেখছি। আমাদের যারা এই বিষয়গুলো দেখে থাকে, তারা বিষয়টি পর্যালোচনা করছে। ইন্টারনেটকে নিরাপদ করার জন্য যেসব পদক্ষেপ নেওয়া দরকার, সেসব আমরা নিচ্ছি এবং ভবিষ্যতেও নেব। প্রসঙ্গত, ২০১৭ সালের ডিসেম্বর উন্মোচন করা হয় মাল্টি-প্লেয়ার এই গেইমটি। এর মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়রা একত্রিত হয়ে বিভিন্ন যুদ্ধে অংশ নিয়ে থাকে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
