ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রুবানা হক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 7 April, 2019, 10:19 PM

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রুবানা হক

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন রুবানা হক

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বিজিএমইএ’র নবনির্বাচিত সভাপতি রুবানা হক। মোহাম্মদী গ্রুপের এই ব্যবস্থাপনা পরিচালকের নেতৃত্বে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমএ’র নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ী হওয়ার পর এটাই প্রধানমন্ত্রীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎ।

রোববার (৭ এপ্রিল) বিকেলে রাজধানীর তেজগাঁওস্থ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন তিনি। সাক্ষাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা। এসময় আরো উপস্থিত ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ আরো অনেকে।

দীর্ঘ পাঁচ বছর পর শনিবার (৬ এপ্রিল) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সম্মিলিত ফোরামের পুরো প্যানেল জয়ী হওয়ার সভাপতির দায়িত্ব নেন মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক। তিনি বিজিএমইএর এযাবত্কালের প্রথম নারী সভাপতি। রুবানা হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিণী। আনিসুল হকও বিজিএমইএ ও এফবিসিসিআইয়ে নেতৃত্ব দিয়েছিলেন।

বিজিএমইএ’র নির্বাচনে রুবানা হকের সম্মিলিত ফোরামপ্যানেলের ২৬ জন প্রার্থীর সবাই বিজয়ী হন। নির্বাচিতরা আগামী দুই বছরের জন্য বিজিএমইএ’র নেতৃত্ব দেবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status