ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
২২ বছর পর হঠাৎ ভারি অস্ত্র নিয়ে সেন্টমার্টিনে বিজিবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 7 April, 2019, 8:51 PM
সর্বশেষ আপডেট: Monday, 8 April, 2019, 2:03 PM

২২ বছর পর হঠাৎ ভারি অস্ত্র নিয়ে সেন্টমার্টিনে বিজিবি

২২ বছর পর হঠাৎ ভারি অস্ত্র নিয়ে সেন্টমার্টিনে বিজিবি

দীর্ঘ ২২ বছর পর হঠাৎ সেন্টমার্টিন দ্বীপে নতুন করে বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার বিজিবির এক প্লাটুন সদস্য সেন্টমার্টিনে মোতায়েন করা হয়। ১৯৯৭ সালের পর ২২ বছর পর সেন্টমার্টিন দ্বীপ এলাকায় বিজিবি মোতায়েন করা হলো।

সেন্টমার্টিনে মোতায়েন বিজিবি-১ কোম্পানির প্রায় শতাধিক সদস্য বর্তমানে আবহাওয়া অফিসে অস্থায়ীভাবে অবস্থান করছেন বলে জানা গেছে।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সরকার মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রোববার থেকে ভারি অস্ত্রসহ সেন্টমার্টিনে পুনরায় বিজিবি সদস্যরা টহল দেয়া শুরু করেছে।

বিজিবি সদর দফতরের বরাতে তিনি জানান, ‘সরকারি নির্দেশ মোতাবেক আজ (রোববার) থেকে দেশের সর্ব দক্ষিণ সীমান্ত সেন্টমার্টিনে ভারি অস্ত্রসহ পুনরায় বিজিবি মোতায়েন করা হয়েছে।’

বিজিবি অধিনায়ক আরও জানান, ১৯৯৭ সাল পর্যন্ত ওই এলাকায় বিজিবি মোতায়েন ছিল। সরকার ফের চাইছে সেখানে অন্যান্য বাহিনীর মতো বিজিবিও নিরাপত্তায় নিয়োজিত থাক। সরকারি নির্দেশনার পরিপ্রেক্ষিতে রোববার থেকে সেন্টমার্টিন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, রোহিঙ্গা ইস্যুসহ বেশকিছু বিষয় নিয়ে প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানাপড়েন চলছে। মিয়ানমার বেশ কয়েকবার তাদের মানচিত্রে সেন্টমার্টিনকে নিজেদের অংশ হিসেবে দাবি করে। পরে অবশ্য বাংলাদেশের তীব্র প্রতিবাদের মুখে সেই দাবি থেকে তারা সরে আসতে বাধ্য হয়।

এদিকে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, সেন্টমার্টিনে বিজিবি মোতায়েন হওয়ায় দ্বীপবাসী খুশি হয়েছে। মিয়ানমার বারবার সেন্টমার্টিনকে তাদের অংশ দাবি করার প্রেক্ষিতে বিজিবি মোতায়েন হওয়ায় সেন্টমার্টিনবাসী নিজেদের নিরাপদ মনে করছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status