ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৬ আগস্ট ২০২৬ ১ ভাদ্র ১৪৩৩
চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 16 August, 2026, 4:28 PM

চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ

চাঁদপুরে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, সরকারের নিয়ম মেনে ছেলেরা যদি চলে তাহলে সবচেয়ে সুবিধা বেশি তারাই পাবে। সারাদেশে চাঁদপুরের ইলিশের ব্যাপক সুনাম রয়েছে কয়েকটি কারণে সে সব নষ্ট হয়ে যাচ্ছে, এরমধ্যে অন্যতম কারণ হচ্ছে চায়না জাল ব্যবহার করে নদীতে মাছ ধরায় ছোট ছোট মাছ গুলা ধরা পড়ে যাচ্ছে। পাশাপাশি সারা বাংলাদেশে অনলাইনে চাঁদপুরের ইলিশ বলে কম দামে বিক্রি করার নামে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে। বাংলাদেশের জনগণ যদি আগায়া আসে তাহলে প্রশাসনের কাজ করতে সুবিধা হবে। যেমনি ভাবে ফ্যাসিবাদের আন্দোলন এর সময় নারী-পুরুষ সকলে মিলে ঘর থেকে বের হয়ে এসেছে। তদ্রূপ ভবিষ্যতেও এভাবেই সকল জনগণকে এগিয়ে আসতে হবে। জেলেরা যদি চায়না এবং ছোট জাল ব্যবহার বন্ধ করে তাহলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, নৌ পুলিশ সৈয়দ মুশফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউয়ল হিকমাহ।

রবিবার ১৬ আগষ্ট সকাল ১০ টায় চাঁদপুর জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক এর সঞ্চালনায় চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সিফাত খালিদ সিমন, চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রিন্সিপাল বিএম মোস্তফা কামাল প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডাঃ তায়েফা আহমেদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ সুধীমহল ও মৎস্যজীবীগনের অংশগ্রহণে জাতীয় মৎস্য পক্ষ -২০২৬ উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে র‍্যালী নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়, এরপর উপজেলা প্রাঙ্গণের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। সব শেষ উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে মৎস্য ক্ষাতে অবদান রাখায় মৎস্যজীবীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status